ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঝড়ে বিধ্বস্ত ঘরে চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলার চরফ্যাশন উপজেলায় ঝড়ে বিধ্বস্ত হওয়া ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন এক নারী ও তার দুই ছেলে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম এবং তার দুই ছেলে পাঁচ বছর বয়সী জুনায়েদ ও তিন বছর বয়সী তানজীদ।

স্থানীয় কয়েকজন জানান, রাতে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন রিংকু বেগম। গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমিয়ে থাকা মা ও তার দুই ছেলে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে চর কচ্চপিয়া গ্রামে নতুন ঘর তুলেছিলেন থাকা। ঝড়ের গতি বেশি হওয়ায় নতুন ঘরটি বিধ্বস্ত হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়ে বিধ্বস্ত ঘরে চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

আপডেট সময় ১২:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০