ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার বড় টার্গেটগুলোর একটি যুক্তরাজ্য

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক একটি সংসদীয় কমিটি বলেছে, ব্রিটেন এখন পশ্চিমা বিশ্বে রাশিয়ার সবচেয়ে বড় টার্গেটগুলোর একটি। এ খবর জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক কমিটির এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

কমিটি তাদের রিপোর্টে বলেছে, যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার যেভাবে রাশিয়ার ‘অলিগার্কদের’ দুই হাত দিয়ে স্বাগত জানিয়েছে, তার ফলে এখানে রাশিয়ার প্রভাব এক ‌‘নতুন স্বাভাবিক’ পর্যায়ে পৌঁছেছে।

এই প্রতিবেদনটির প্রকাশনা বিলম্বিত করায় কমিটি সরকারের সমালোচনা করেছে। রাশিয়ার প্রভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আহ্বান করেছে কমিটি।

গোয়েন্দা ও সুরক্ষা বিষয়ক কমিটির সদস্য কেভেন জনস সংবাদ সম্মেলনে রিপোর্টটি প্রকাশের সময় দ্রুত এটি স্বাক্ষর করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, দেরি করার কোনো কারণ নেই।

ব্রিটেনে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার, সাইবার আক্রমণ এবং ব্রিটেনে বসবাসকারী রুশ নাগরিকদের বিষয়ে কমিটি এই তদন্ত চালায়। তবে এই রিপোর্টের অনেক স্পর্শকাতর অংশ প্রকাশ করা হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা প্রচারের জন্য পরিষ্কার উদ্দেশ্য ছিল, তবে এই বিষয়টিকে হট পটেটো হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি মোকাবেলায় কোনো সংস্থা নেতৃত্ব দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার বড় টার্গেটগুলোর একটি যুক্তরাজ্য

আপডেট সময় ০৬:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০