ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকার বিরুদ্ধে যৌথভাবে মামলা করার ঘোষণা ইরাক ও ইরানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে ইরান এবং ইরাক যৌথভাবে মামলা করবে।

সোমবার এক বিবৃতিতে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, ইরাকের মাটিতে জেনারেল কাসেম সোলাইমানি এবং মুহান্দিসকে হত্যা করা ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে ইরানের বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে তেহরান ও বাগদাদ যৌথভাবে মামলা করবে।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, বাগদাদ বিমানবন্দরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই ইরাকের বিচারবিভাগ বিষয়টি তদন্ত করেছে এবং হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে দেখছে।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতি অনুযায়ী, ইরাকের কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী এ তদন্ত চলেছে। এছাড়া ইরাকে অবস্থিত ইরানি দূতাবাসের আইন বিষয়ক কর্মকর্তারদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

ইরাক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বৈঠক করার একদিন পর ইরাকের সুপ্রিম জুডশিয়াল কাউন্সিল এই বিবৃতি দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকার বিরুদ্ধে যৌথভাবে মামলা করার ঘোষণা ইরাক ও ইরানের

আপডেট সময় ১২:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০