ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মিশা-জায়েদের বয়কট নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

আকাশ বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র শিল্প রক্ষার লক্ষ্যে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ডাক দিয়েছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। এ ঘোষণার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মিশা-জায়েদের পক্ষ নিয়ে কথা বলেছেন একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে নতুনভাবে বলার কিছুই নাই। মানুষ কাজ করতে পারছে না, উপার্জন করতে পারছে না। সেই জায়গায় যদি এমন দলাদলি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা কোনোভাবেই কাম্য নয়।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, পরিচালক-প্রযোজকদের উদ্দেশে আমি বলবো, আপনারা চলচ্চিত্রের অংশ যেমন আমরাও চলচ্চিত্রের অংশ। কেউ কাউকে বাদ দিয়ে চলচ্চিত্র এগুতে পারবে না। ভুলভ্রান্তি মানুষের হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে ভুল করে না। মানুষ জন্মগতভাবেই ভুল করে। ভুল হতেই পারে, কিন্তু এটাকে প্রজ্জ্বলিত করার চেষ্টা করবেন না। যদি কিছু হয়ে থাকে সবাই মিলে বসে সমাধান করি। সিনিয়ররা মিলে সবকিছু ঠিক করে দেই।

এ সময় শিল্পীদের সহযোগিতায় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমার নিজেরও খুব একটা আয় নেই। আমার একটা বাড়ি আছে, ওইটার ভাড়া দিয়েই চলতে হয়। করোনার কারণে সেটাও ঠিকমতো পাচ্ছি না। তবে আমি শিল্পীদের জন্য ১ লাখ টাকা দিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মিশা-জায়েদের বয়কট নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় ১০:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০