ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ হলো আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’

অাকাশ বিনোদন ডেস্ক:
বুধবার রাতে প্রকাশিত হয়েছে বলিউড সেনসেশন গায়ক আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’র মিউজিক ভিডিও। গতকাল ঈগল মিউজিকের ইউটিউব পেজ থেকে গানটি প্রকাশ করা হয়েছে।
আরজিৎ সিং পরবর্তী সময়ে তাকে নিয়ে এখন তুমুল ক্রেজ বলিউডে, সে নমুনা আরমানের প্লে লিস্টে একবার ঢু মারলেই বোঝা যাবে। হিন্দি গান ‘বলো দো না জারা’, হেট স্টোরি থ্রির ‘ওয়াজা তুম হো’ বা ‘তুম হে আপনা বানানে কা’, এম এস ধোনির ‘জাব তাক’, সানাম রে’র ‘হুয়া হে আজ পেহেলি বার’ কিংবা সানি লিওনের মাস্তিজাদের ‘রোম রোম রোমান্টিক’ গানগুলো যাদের পছন্দ, সেই শিল্পী প্রথমবার গাইলেন বাংলা কোন গান।
ইশতিয়াক আহমেদের কথায় ও বাংলাদেশি ব্যান্ড অ্যাপিরাসের সুর-সংগীতে গেয়েছেন আরমান মালিক। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ নিজেই, প্রযোজনায় কচি আহমেদ। সহকারি পরিচালক হিসেবে সঙ্গে ছিলেন আজহারুল ইসলাম অভি ও আসাদুজ্জামান আসাদ।
‘তোর কারণে’র মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন সৌমিক আহমেদ, বৃষ্টি ইসলাম, তৌহিদা তহু ও পিন্টু সাহা।
সঙ্গীত পরিচালক অ্যাপিরাসের সামি মাহমুদ বলেন, ‘আরমান মালিক অসাধারণ শিল্পী। তার সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ এবং গৌরবের। অসম্ভব বিনয়ী এই শিল্পী বাংলাদেশের গান গাইতেও বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং গেয়েছেনও দুর্দান্ত। আশা করছি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রকাশ হলো আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’

আপডেট সময় ০২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭