ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসছেন ইরাকি প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসছেন।

ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সদস্য হোসেইন আল-আসাদি এ তথ্য জানিয়েছেন। খবর ইরনার।

আসাদি বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ যার সাথে বিভিন্ন রাজনৈতিক কারণে ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, ইরাকের বর্তমান সরকারের কাজ এগিয়ে নিতে হলে তেহরানের পক্ষ থেকে কাজেমি সরকারের প্রতি আন্তরিক সমর্থন দেওয়া প্রয়োজন।

হোসেইন আল-আসাদি জানান, ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প, খনি, বাণিজ্য, কৃষি জিহাদ, তেল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। এছাড়া, ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারাও মুস্তাফা কাজেমির তেহরান সফরের সময় সঙ্গে থাকবেন।

হোসেইন আল-আজাদি ইরাকি প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব, ইরান এবং চূড়ান্তভাবে আমেরিকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি জানান, ইরাক এ সমস্ত দেশের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে চায়। সোমবার ইরাকি প্রধানমন্ত্রী সৌদি সফরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি ইরান এবং পরে আমেরিকা সফর করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসছেন ইরাকি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০