ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লকডাউনে ধ্বংস হয়ে যাবে অর্থনীতি, চাকরি হারা হয়ে মানুষ মরবে: ব্রাজিল প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মোকাবিলায় ফের লকডাউনবিরোধী মন্তব্য করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার মতে, এতে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বেতন না পেয়ে, চাকরি হারা হয়ে মরবে মানুষ।

বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম হটস্পট ব্রাজিল। আক্রান্ত-মৃত্যুতে বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান। সেখানে করোনারোগীর সংখ্যা এরই মধ্যে ২০ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭৮ হাজার।

শুরু থেকেই করোনা নিয়ে উদাসীন ভাব দেখিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট বলসোনারো। লকডাউন, মাস্ক পরার ঘোর বিরোধী ছিলেন। তার দাবি, করোনা ‘সাধারণ ফ্লু’ জাতীয় রোগ।
দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতির ভয়ে লকডাউন ও অন্যান্য কঠোর বিধিনিষেধে একেবারে বিরোধী বলসোনারো। তার দাবি, লকডাউনের পক্ষের লোকেরা অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে।

ব্রাজিলের কেন্দ্রীয় সরকারকে পাশ কেটেই অনেক অঙ্গরাজ্য ও আঞ্চলিক সরকার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করেছে।

তাদের সমালোচনা করে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও পোস্টে বলসোনারো বলেন, “বেতন ছাড়া, চাকরি ছাড়া মানুষ মরবে। লকডাউন অর্থনীতি ধ্বংস করে দেবে, অর্থনীতির দম বন্ধ করে ফেলবে।”

করোনার কারণে এ বছর ব্রাজিলের অর্থনীতি ৬.৪ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। এমন পূর্বাভাসের পরই লকডাউন নিয়ে বিরূপ মন্তব্য করলেন অতি ডানপন্থী এই রাজনীতিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউনে ধ্বংস হয়ে যাবে অর্থনীতি, চাকরি হারা হয়ে মানুষ মরবে: ব্রাজিল প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০