ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিক্ষুদ্র একটি ভাইরাস বিশ্বকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে: জাতিসংঘ মহাসচিব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। অতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তিসহ সব দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো রাষ্ট্রগুলোও। এই ভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব বাণিজ্য।

এমন অবস্থায় আরও অসহায়ত্বের চিত্র ফুটে উঠল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কথায়।

তিনি বলেছেন, করোনাভাইরাস সমাজের ‘ভঙ্গুর কঙ্কালটিকে’ প্রকাশ করে দিয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১০ কোটি মানুষকে চরম দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে।
শনিবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২ তম জন্মবার্ষিকীতে তিনি এ কথা বলেছেন।

গুতেরেস বলেছেন, বৈশ্বিক অসমতা প্রকাশের ক্ষেত্রে করোনাভাইরাস ‘জ্বলজ্বলে স্পটলাইট’ ছিল।

তিনি বলেন, ‘একটি অতিক্ষুদ্র ভাইরাস আমাদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। এই মহামারী আমাদের বিশ্বের ভঙ্গুরতা প্রদর্শন করেছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সবচেয়ে দীর্ঘ বৈশ্বিক মন্দার মোকাবিলা করছি। এই ভাইরাসের কারণে ১০ কোটি মানুষ চরম দারিদ্রের মধ্যে পড়তে পারে। আমরা ঐতিহাসিক অনুপাতে দুর্ভিক্ষেরও সম্মুখীন হতে পারি।’

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে অসমতার সমালোচনা করে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায় থেকে অসমতা শুরু হয়েছে। তাদের সংস্কারের মাধ্যমে অবশ্যই অসমতা দূর করত হবে।’সূত্র: এএফপি, রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অতিক্ষুদ্র একটি ভাইরাস বিশ্বকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ১২:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০