ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর থেকে ফুটবলার নিবন্ধনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তিন বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা পরিশোধ না করায়, সেই তিন ফুটবলার সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিল ফিফার কাছে। ফলে ফিফা ক্লাবটির ওপর ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ইতোমধ্যে পাওনা পরিশোধ করায় ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নেয়।

রোববার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাইফের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিন বছর আগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়ার মার্কো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গার্ডাসেভিক এবং সার্বিয়ার গোরান ওবরাডোভিক। সেই সময় এই তিন খেলোয়াড় রেজিস্ট্রেশন না করলেও দেনা-পাওনার কিছু হিসেব ছিল। তবে ফিফা এই ফুটবলারদের পাওনা পরিশোধের জন্য সাইফকে নির্দিষ্ট সময় বেধে দেয়।

কিন্তু এর জন্য সাইফ স্পোর্টিং ক্লাবকে তিন ফুটবলারের পৃথক অভিযোগের কারণে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে তিন ফুটবলারকে ১ লাখ ৫ হাজার ৫০০ মার্কিন ডলার দেয়ার নির্দেশ দিয়েছিল ফিফা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

আপডেট সময় ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০