ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সে পঞ্চদশ শতকের ঐতিহাসিক গির্জায় ভয়াবহ আগুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় নান্ত শহরে পঞ্চদশ শতকের ঐতিহাসিক স্থাপনা সেইন্ট পিটার ও সেইন্ট পল গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

জরুরি বিভাগের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’ জানায়, স্থানীয় সময় সকাল ৮টার অল্প কিছু আগে দমকল বাহিনীর কাছে সেইন্ট পিটার ও সেইন্ট পল গির্জায় বড়সড় অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়। বর্তমানে দমকল বাহিনীর অন্তত ৬০ সদস্য আগুন নির্বাপণের চেষ্টা চালাচ্ছেন।

মধ্যযুগের গথিক স্থাপনা, অনন্য শৈলীর এ গির্জাটিতে এর আগে ১৯৭২ সালে আরো একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় এর ছাদ পুড়ে যায়, যা একইভাবে নতুন করে মেরামত করতে ১৩ বছর সময় লাগে।

ঐতিহাসিক সব গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্রান্স দুর্ভাগা বলা চলে। এর আগে গত বছরের এপ্রিলে দেশটির আরেক ঐতিহাসিক স্থাপনা, ১৩ শতকের নটর-ডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। তাতে গির্জাত বিশাল অংশ পুড়ে যায়, নষ্ট হয় প্রাচীন ও মহামূল্যবান নানা জিনিসপত্র। সেটি একই নকশায় মেরামত করতে অনেক বছর লাগবে। এরই মাঝে সেইন্ট পিটার ও সেইন্ট পল গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এছাড়া এর আগে ২০১৫ সালে নান্ত শহরের আরেক ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ব্যাসিলিকা অব সেইন্ট ডোনাতিয়ান ও সেইন্ট রোগাতিয়ানে অগ্নিকাণ্ড হয়। সে সময় এর ছাদের তিন-চতুর্থাংশ পুড়ে যায়

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সে পঞ্চদশ শতকের ঐতিহাসিক গির্জায় ভয়াবহ আগুন

আপডেট সময় ০৪:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০