ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

মিরপুরে ছোট বউকে হত্যার পর এসআইয়ের আত্মহত্যা!

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় ছোট বউকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩৫)। পুলিশ কর্মকর্তাদের ধারণা, এসআই সাত্তার তার সরকারি অস্ত্র দিয়ে সোমাকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা ওই বাসা থেকে দু’টি গুলির শব্দ পেয়েছেন বলেও পুলিশ জানায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বলেন, সন্ধ্যা ৬টার দিকে মিরপুরের রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত এক ব্যক্তি ও এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

পরে খোঁজ নিয়ে ওসি জানতে পারেন, আবদুস সাত্তার বাড্ডা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে তিনি তাঁর প্রথম স্ত্রীর খালাতো বোন সোমা আক্তার শম্পাকে (২২) বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ১০ ও সাড়ে তিন বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ সূত্র জানায়, সাত্তার এএসআই হিসেবে আগে পল্লবী থানায় কর্মরত ছিলেন। ঈদের আগে তিনি এসআই হিসেবে পদোন্নতি পেয়ে বাড্ডা থানায় বদলি হয়ে যান।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এসআই আবদুস সাত্তার তাঁর ছোট বউকে গুলি করে নিজেও আত্মহত্যা করেছেন।

এসআই সাত্তার আজ দায়িত্বে ছিলেন কি না-এ বিষয়ে ওসি জলিল বলেন, তিনি আজ ছুটিতে ছিলেন। দুজনেরই লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দুজনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় ছোট বউকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩৫)। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বলেন, সন্ধ্যা ৬টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি ও এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে ওসি জানতে পারেন, আবদুস সাত্তার বাড্ডা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে তিনি তাঁর প্রথম স্ত্রীর খালাতো বোন সোমা আক্তার শম্পাকে (২২) বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ১০ ও সাড়ে তিন বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। এ বিষয়ে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এসআই আবদুস সাত্তার তাঁর ছোট বউকে গুলি করে নিজেও আত্মহত্যা করেছেন। এসআই সাত্তার আজ দায়িত্বে ছিলেন কি না-এ বিষয়ে ওসি জলিল বলেন, তিনি আজ ছুটিতে ছিলেন। দুজনেরই লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দুজনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

মিরপুরে ছোট বউকে হত্যার পর এসআইয়ের আত্মহত্যা!

আপডেট সময় ০২:৪৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭