ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিলিস্তিনে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ: জাতিসংঘ মহাসচিব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অ্যান্টোনিও গুতেরেস ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ আখ্যা দিয়ে তা অপসারণের আহ্বান জানিয়েছেন। বুধবার ফিলিস্তিনে দেশটির প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর এক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো বসতি অপসারণ করা হবে না বলে ঘোষণা দেন।

ফিলিস্তিনে এক সংবাদ সম্মেলনে অ্যান্টোনিও গুতেরেস বলেন, আমরা মনে করি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইলের এই বসতি স্থাপন অবৈধ। এটিই এখন শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় বাধা। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে যেতে চাইলে ইসরাইলকে দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের শান্তিতে বসবাসের বিষয়টি নিশ্চিত করতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ বলেন, জাতিসংঘ শান্তি প্রক্রিয়ায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। সে কারণে ইসরাইল দখলদারিত্ব অব্যহত রাখার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, দখলদারিত্ব ও বসতি স্থাপন বন্ধে জাতিসংঘের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না থাকায় ইসরাইলকে আইনগতভাবে দখলদারিত্ব বন্ধ করতে বাধ্য করা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০২:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭