ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ইমরানের কারণেই পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে: খাজা আসিফ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সম্প্রতি কূটনীতিক ব্যর্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের আইনসভা ও পাকিস্তান মুসলিম লীগ-নুন (পিএমএল-এন)-এর সদস্য খাজা আসিফ। তিনি অভিযোগ তুলেন, পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে এক ইমরানের কারণে।

পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে দেওয়া ১৪ মিনিটের বক্তব্যে আসিফ খাজা বলেন, আমরা বাস্তবতার মুখোমুখি। বৈদেশিক নীতি বা স্বাস্থ্য, কিংবা অর্থনীতি; সবকিছুই ব্যর্থ হচ্ছে বা ভেঙে পড়ছে। আর আপনি (ইমরান খান) আমাদের খুশি করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে পানি চলে গেছে।

খাজা আসিফ জোর দিয়ে বলেন, ইমরান খানের কারণে পাকিস্তানের যে ধ্বংস হয়েছিল, তা কেবল তখনই পাল্টে যেতে পারে, যদি আমরা তার থেকে মুক্তি পাই। যতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, ততক্ষণ সবকিছু ভেঙে পড়তে থাকবে।

নিহত সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে আখ্যা দেওয়ার জন্যও ইমরান খানকে তুলোধুনা করেন তিনি। খাজা আসিফ বলেন, তিনি (লাদেন) আমাদের দেশে সন্ত্রাস নিয়ে এসেছে। লাদেন ছিল সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী। আমার দেশকে ধ্বংস করেছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে শহীদ বলছেন। ওসামা বিন লাদেনকে জিয়া-উল-হক (পাকিস্তানের সামরিক একনায়ক) পাকিস্তানে নিয়ে এসেছিলেন। আর ইমরান তাকে ‘শাহিদ’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি পারভেজ মোশাররফ ইমরানের গডফাদার ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ইমরানের কারণেই পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে: খাজা আসিফ

আপডেট সময় ১০:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০