ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি (ভিডিও)

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার অধিবেশন চলাকালে একজন এমপি আরেকজনের দিকে চেয়ার তুলে ছুড়ে মারলে তা সহিংসতায় রূপ নেয়।

ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন আরও দুপক্ষের কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে তর্কাতর্কি, চড়-থাপ্পড় বিনিময়ের ঘটনা ঘটে।

সেই হাতাহাতির ভিডিও পোস্ট করেছে প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এর পরই এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএফপির ভিডিওতে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাসও ছুড়ে মারছেন। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। হাতাহাতি একপর্যায়ে কুস্তিতে রূপ নেয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন।

ভিডিওতে দেখুন তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে হাতাহাতির চিত্র–

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি (ভিডিও)

আপডেট সময় ০৬:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০