ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরিবারসহ চীনের কমিউনিস্ট পার্টির সব সদস্যের ওপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সব সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে আমেরিকা। শুধু ক্ষমতাসীন দলের সদস্যই না, তাদের পরিবারের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এর ফলে চীনা কর্মকর্তারা তাদের পরিবারসহ কেউই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। খবর রয়টার্সের।

এ নিষেধাজ্ঞা কার্যকর হলে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ থেকে নিম্নসারির সব পদে বড় ধরনের আঘাত হবে। এর মধ্যে কূটনীতিক, ব্যবসায়ী কর্মকর্তারাও যুক্ত থাকবেন।
তবে পাল্টা প্রতিক্রিয়ায় চীন দেশটিতে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের ওপর বদলা নিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বেইজিংয়ের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লাখ লাখ চীনা নাগরিকের ভিসা প্রত্যাহার করা হলে নতুন একটি শীতল যুদ্ধ দেখা যেতে পারে বলে তারা মনে করছেন।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুয়া চুনিং এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ যদি সত্য হয়, তাহলে হতাশাজনক ব্যাপার হবে।

এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনায় কাজ করছি-কীভাবে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যায়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেহি ম্যাকেনি বলেন, আমরা চীন সম্পর্কিত সব ধরনের বিকল্প টেবিলে রেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবারসহ চীনের কমিউনিস্ট পার্টির সব সদস্যের ওপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০