ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এন্ড্রু কিশোরের নামে হবে সড়ক ও সংগীত বিদ্যালয়

আকাশ বিনোদন ডেস্ক : 

দেশের বরেণ্য সংগীতশিল্পী প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন- রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে খ্রিস্টানদের কবরস্থা‌নে এন্ড্রু কিশোরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মেয়র।

শ্রদ্ধা জানানো শেষে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, গুণী শিল্পীর জন্যে আমাদের যা করণীয়, তা করা অবশ্যই উচিত। এন্ড্রু কিশোরের নামে শুধু রাজশাহী নয়, ঢাকাতেও সংগীত চর্চাসহ বিভিন্ন প্রতিষ্ঠান করা যেতে পারে। এজন্য করোনা পরিস্থিতির উন্নতি হলেই আমি ঢাকায় গিয়ে সরকারের সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, ‘আমি মেয়র হিসেবে রাজশাহীতে এন্ড্রু কিশোরের নামে একটি সড়কের নামকরণ ও একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করবো।’

অপর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ভাই আমরা দুজনে মিলে এন্ড্রু কিশোরের রাষ্ট্রীয় পদক পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবো। এ ব্যাপারে আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এন্ড্রু কিশোরের নামে হবে সড়ক ও সংগীত বিদ্যালয়

আপডেট সময় ১০:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০