ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশার আলো দেখাল মার্কিন সংস্থা, মানব পরীক্ষার শেষ ধাপে ভ্যাকসিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে আশার আলো দেখাল মার্কিন সংস্থা মডার্না। তাদের তৈরি ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করেছে। খুব দ্রুত তারা তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা চালাতে যাচ্ছে। খবর ব্যাংকক পোস্টের।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে ৩০ হাজার মানুষের দেহে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে। অপরদিকে আগামী অক্টোবরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল জানা যাবে।

এর আগে ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় যে ৬০০ জন সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ছিল ১৮ থেকে ৫৫ এর মধ্যে। আর বাকিদের বয়স ছিল ৫৫ বছরের বেশি।
এই ভ্যাকসিনটি দ্রুতগতিতে অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতগতি বা ‘ফাস্টট্র্যাক’ অনুমোদনের অর্থ হলো, টিকার অনুমোদনের প্রক্রিয়া সাধারণ সময়ের চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন করা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।

এদিকে, নভেল করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সব ক’টি ধাপ এরইমধ্যে শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। একই সঙ্গে তারা এই ভ্যাকসিন আগামী ১২ থেকে ১৪ আগস্টের মধ্যে বাজারে আনার ঘোষণা দিয়েছেন

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশার আলো দেখাল মার্কিন সংস্থা, মানব পরীক্ষার শেষ ধাপে ভ্যাকসিন

আপডেট সময় ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০