ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামনে কঠিন দিন, যুদ্ধজাহাজে আগুন প্রসঙ্গে ইরানি জেনারেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন সরকার যে অপরাধযজ্ঞ করে বেড়াচ্ছে তার পরিণতি হচ্ছে- বিমানবাহী যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।

শীর্ষ পর্যায়ের কমান্ডারদের এক বৈঠকে দেয়া বক্তৃতায় জেনারেল কায়ানি এসব কথা বলেন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বোনহোম রিচার্ডে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দিকে ইঙ্গিত করেন তিনি। এজন্য তিনি দোষীদের খুঁজে বেড়াতে আমেরিকার জনগণকে সময় অপচয় না করার আহ্বান জানান।

জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে অভিযুক্ত করার প্রবণতা বন্ধ করার কথাও বলেন জেনারেল কায়ানি। তিনি বলেন, এটা এমন এক আগুন যা তাদের নিজেদেরকেই পুড়িয়ে মারবে। তিনি বলেন, “এই ঘটনা তোমাদের নিজেদের অপরাধের জবাব।
আল্লাহ তোমাদের অপরাধের সাজা দেয়ার জন্য তোমাদের নিজেদের হাত কাজে লাগিয়েছেন। আমেরিকায় আজ যা ঘটছে তা হলো মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড, আচরণ ও বর্বরতার সরাসরি ফল।”

ইরানের এ জেনারেল আরো বলেন, আগামী দিনগুলোতে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকাকে কঠিন সময় পার করতে হবে। তোমাদের জন্য অনেক কঠিন সময় ও নানা ঘটনা অপেক্ষা করছে।” সূত্র : পার্সটুডে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামনে কঠিন দিন, যুদ্ধজাহাজে আগুন প্রসঙ্গে ইরানি জেনারেল

আপডেট সময় ১১:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০