ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওত পেতে চীন-পাকিস্তান-নেপাল, পরিস্থিতি খতিয়ে দেখলেন ভারতীয় সেনাপ্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে মরিয়া চীন-পাকিস্তান। শত্রু মনোভাবাপন্ন হয়ে উঠছে নেপালও। সব মিলিয়ে প্রতিবেশীদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ভারত। সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি রয়েছে সেনা। এই অবস্থায় জম্মুতে ভারতীয় সেনার সাংগঠনিক কাঠামো খতিয়ে দেখলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে।

নিয়ন্ত্রণরেখা জুড়ে ক্রমশই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠছে। সোমবার জম্মুর নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সেনাপ্রধান নারাভানে। পাক সীমান্তের সঙ্গে সমান্তরাল রেখায় ভারতের প্রান্তের নিরাপত্তার ঘেরাটোপ ঘুরে দেখেন তিনি।

তার সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কমান্ডাররা। তারাও গোটা পরিস্থিতি সেনাপ্রধানের কাছে ব্যাখ্যা করেন। জম্মুর রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে লাগাতার গুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান। শনিবার থেকে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান আর্মি। রবিবার চলে মর্টার হামলাও। সেনা সূত্রে খবর নৌসেরা সেক্টর, কিরনি ও কাসবা সেক্টরে সমানে চলেছে গুলি বর্ষণ।
রবিবার রাত থেকে হামলার পরিমাণ বাড়িয়েছে পাকিস্তান। সেনা সূত্রে খবর, ভারতের পক্ষ থেকেও কড়া প্রত্যুত্তর দেওয়া হচ্ছে। এর আগে সেনাপ্রধান জানিয়ে ছিলেন কাশ্মীরে নতুন জঙ্গি সংগঠন তৈরি করছে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে দ্যা রেসিসট্যান্ট ফ্রন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওত পেতে চীন-পাকিস্তান-নেপাল, পরিস্থিতি খতিয়ে দেখলেন ভারতীয় সেনাপ্রধান

আপডেট সময় ০১:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০