ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার উইঘুর নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

এবার উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে চীন। পাল্টা নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। তাদের মধ্যে রয়েছেন দুই মার্কিন সিনেটর।

এর আগে চীনের শিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম নিপীড়নের অভিযোগে ৪ চীনা কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছেন। নিষেধাজ্ঞায় পড়া মার্কিন কর্মকর্তারা হচ্ছেন, সিনেটর ট্রেড ক্রুজ, সিনেটর মার্কো রুবিও, প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস স্মিথ এবং আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর এট লার্জ স্যাম ব্রাউনব্যাক।
এছাড়া, চীন বিষয়ক মার্কিন কংগ্রেসনাল-এক্সেকিউটিভ কমিশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ কমিশন চীনে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়টি দেখভাল করে এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কংগ্রেসেকে দিয়ে থাকে।

চীন শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লংঘন করছে অভিযোগ করে চীনা কর্মকর্তাদের ওপর সদ্যই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

চীনের জন্য শাস্তিমূলক এ পদক্ষেপে ভূমিকা রেখেছিলেন সিনেটর রুবিও এবং ক্রুজ দুইজনই।

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস স্মিথও শিনজিয়াং ইস্যু থেকে শুরু করে হংকং এবং করোনাভাইরাসসহ সব বিষয়েই চীনের সমালোচনায় সরব। এ তিন মার্কিন কর্মকর্তাই প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য।

সোমবার দৈনিক এক সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীন বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ। এতে আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি লঙ্ঘিত হওয়া ছাড়াও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার উইঘুর নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা চীনের

আপডেট সময় ১০:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০