ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

ডলার বাদ দিতে এবং নিষেধাজ্ঞা এড়াতে চীনের সাথে ইরানের চুক্তি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি বলেছেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেয়া এবং অবৈধ ও এক তরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে।

তিনি বলেন, ২৫ বছরের এই রোড ম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে কিন্তু এই রোডম্যাপ আরো বেশি বিস্তৃত।

আলী আকা মোহাম্মদি বলেন, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোড ম্যাপ দু দেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে। ইরান এবং চীনের ওপর যেসব ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে এই চুক্তি তা থেকে সুরক্ষা দেবে এবং দু’দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়বে।

আকা মোহাম্মদি বলেন, ইরান এবং চীনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক আমেরিকা তা চায় না, কিন্তু এই রোড ম্যাপ মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেবে। ইরান ও চীনের মধ্যে এই চুক্তি সই হলে ইরানের বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি ডলারের চীনা বিনিয়োগ হবে এবং মার্কিন নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

ডলার বাদ দিতে এবং নিষেধাজ্ঞা এড়াতে চীনের সাথে ইরানের চুক্তি

আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০