ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

করোনা ভ্যাকসিনের প্রথম সফল পরীক্ষা রাশিয়ায়!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

রাশিয়ার গামালেই ইন্সটিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা।

এটিই বিশ্বে প্রথম কোন করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়। এক দল স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইনস্টিটিউট অব ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি’র ডিরেক্টর ভাদিম তারাসোভ।

তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম স্পুটনিক আরও জানিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটি আগামী ২০ জুলাই বাড়িতে ফিরতে পারবেন।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি করোনার এই ভাকসিনটি তৈরি করেছে। গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে সেটির ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়। বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারাই স্বেচ্ছাসেবকদের ওপরে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করল বলে দাবি সেচেনভ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেসের ডিরেক্টর অ্যালেকজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, পরীক্ষার এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানব শরীরে এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা। সংবাদমাধ্যম স্পুটনিককে তিনি বলেন, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল টেস্টেই তা প্রমাণিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

করোনা ভ্যাকসিনের প্রথম সফল পরীক্ষা রাশিয়ায়!

আপডেট সময় ১১:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০