ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

এর আগে ১১ জুলাই দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্মগঞ্জ ডালিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় চোরাইকৃত ৫টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আটকরা হলো- বাবুল (৩০), শরিফুল (২৪) ও একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু (১৬)।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র। এই চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকা থেকে অভিনব কৌশলে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে এনে ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া বাবুলের গ্যারেজে গোপনে মজুদ করে রাখে। বাবুলের গ্যারেজে মজুদকৃত চোরাই ব্যাটারি চালিত রিকশাগুলো শরিফুলের সহযোগিতায় নারায়ণগঞ্জসহ ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে থাকে। বাবুল এই চক্রের মূলহোতা। তার নিদের্শে এই চক্র তাদের চোরাই কার্যক্রম পরিচালনা করে আসছে।
আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য আটক

আপডেট সময় ০৬:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০