ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নন্দীগ্রামে সেই ধর্ষক হাফেজ গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার নন্দীগ্রামে সেই ধর্ষক হাফেজ রুহুল কুদ্দুস (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত রুফক উদ্দিনের ছেলে। আজ রবিবার দুপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধর্ষণের শিকার সেই শিশুটি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়ার আগে প্রতিদিন সকালে এলাকার অন্য শিশুদের সঙ্গে সেও গ্রামের হাফেজ রুহুল কুদ্দুসের বাড়িতে আরবি পড়তে যায়। সেদিন হাফেজের বাড়িতেও পরিবারের লোকজন কেউ ছিল না। এই সুযোগে পড়াশেষে সবাইকে ছুটি দিলেও শিশুটিকে (১২) ছবক নেবেন (পড়া ধরবেন) বলে হাফেজ রুহুল কুদ্দুস তাকে বসতে বলে। অন্য শিশুরা চলে যাওয়ার পর লম্পট হাফেজ তাকে ধর্ষণ করে।

শিশুটি চিৎকার করতে থাকলে তার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে লম্পট হাফেজ রুহুল কুদ্দুস। এভাবে বেশ কয়েকবার শিশুকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ধর্ষণের কথা কারও কাছে বললে তাকে মেরে ফেলা হবে বলে ওই হাফেজ শিশুকে ভয় দেখায়। এই ভয়ে শিশু বাড়িতে পরিবারের কাউকে জানায়নি। সম্প্রতি ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপরে গত ৪ জুলাই নন্দীগ্রাম হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনিষ্টিক সেন্টারে শিশুটির আল্ট্রাসনোগ্রাফি করা হয়। ওই রিপোর্টে মেয়েটিকে তিন মাসের গর্ভবতী বলে উল্লেখ করা হয়।
এই ঘটনায় গত শুক্রবার শিশুর বাবা বাদী হয়ে লম্পট হাফেজ রুহুল কুদ্দুসকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সে মামলায় আজ রবিবার ভোরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবিরের নেতৃত্বে এসআই ফারুক হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ সদর থানার হাপুনিয়া দীঘিপাড়া এলাকা থেকে ধর্ষক হাফেজ রুহুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়।

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, ধর্ষক হাফেজ রুহুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নন্দীগ্রামে সেই ধর্ষক হাফেজ গ্রেফতার

আপডেট সময় ০৬:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০