ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ছে উত্তেজনা, প্যাংগং লেক থেকে পুরোপুরি সরেনি চীনা সেনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা কমাতে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা পর্যায়ে দফায় দফায় বৈঠক করছে চীন ও ভারত। প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে দুইপক্ষই দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল।

তবে স্যাটেলাইটে তোলা ছবির বরাত দিয়ে ভিন্ন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের দাবি, এখনো সীমান্তের প্যাংগং লেক পুরোপুরি সেনা সরায়নি চীন।

সীমান্তের বিতর্কিত ফিঙ্গার-৪ ১০ জুলাইয়ের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, চীনা নির্মাণ, তাঁবু ও শেড এখনো ওই এলাকায় রয়ে গেছে।
চীনা সেনারা পুরোপুরি দুই কিলোমিটার পেছনে সরে গেছে এমন দাবি করা যাবে না বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

বলা হচ্ছে, চীনা হোভারক্রাফ্ট প্যাংগং লেক সংলগ্ন এলাকায় পড়ে রয়েছে। এমনকি ১০টি বড় মাপের নৌকাও ফিঙ্গার-৪ এলাকার পূর্ব প্রান্তে ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।

সমঝোতা হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর দুই কিলোমিটার পিছু হটবে দুই দেশের বাহিনী। সীমান্তের কয়েকটি বিতর্কিত জায়গায় সেই সমঝোতা সম্পন্ন করেছে দুই দেশের সামরিক বাহিনী

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ছে উত্তেজনা, প্যাংগং লেক থেকে পুরোপুরি সরেনি চীনা সেনা

আপডেট সময় ০১:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০