ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গুম হওয়া ব্যক্তিরা কোথায়, তা সরকারকেই বলতে হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় গেলেন, তা সরকারকেই বলতে হবে। এসব ঘটনার জন্য সরকারই দায়ী। বুধবার বিকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়া পল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ওপর তৈরি করা এই ভিডিওচিত্র জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে। এছাড়া রাষ্ট্র নিজেই সন্ত্রাস করছে। তারা নিজেরাই অপরাধ করছে।

তিনি আরো বলেন, দেশে গুম-খুনের ঘটনার উদ্দেশ্যই হচ্ছে দেশে ভীতি ও ত্রাস সৃষ্টি করা। অন্যরা যেন স্বাধীনভাবে কাজ না করতে পারে, সেজন্য ভীতি তৈরি করছে সরকার। এছাড়া বিএনপি ক্ষমতায় থাকাকালে একটিও গুমের ঘটনা ঘটেনি।

তবে ওই সময়ে দুয়েকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম হওয়া ব্যক্তিরা কোথায়, তা সরকারকেই বলতে হবে: ফখরুল

আপডেট সময় ১২:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭