ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারে পাওনা টাকা চাওয়ায় এক ইট ভাটা শ্রমিককে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আলাউদ্দিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগরকান্দা এলাকার মাহবুবের বাড়ির পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্র জানা যায়, ভুক্তভোগীর স্বামী শুক্রবার দুপুরে পাওনা টাকার আনার জন্য ভাকুর্তা মোগড়াকান্দা এলাকার ইট ভাটার শ্রমিক সর্দার আলাউদ্দিনের কাছে গেলে আলাউদ্দিন ও তার দুই সহযোগী ওয়াহিদ ও শহিদের সহযোগীতায় তাকে একটি বাগানের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং জুয়েল নামে আরও এক সহযোগী কৌশলে ওই ব্যক্তির স্ত্রীকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে আলাউদ্দিন ও শহিদুলের সহযোগীতায় আসামি ওয়াহিদ ও জুয়েল তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। একই সাথে দুপুরে আলাউদ্দিনকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

পাওনা টাকা চাওয়ায় শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৫:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০