ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে শ্রমিক নেতা হত্যার ঘটনায় মামলা, সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে নিহতের স্ত্রী ফারজানা আক্তার তমা দক্ষিণ সুরমা থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি খায়রুল ফজল।

ওসি বলেন, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা নোমান আহমদ নামে এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

শুক্রবার রাত সাড়ে ১০টায় পূর্ব বিরোধের জের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে রাত ১১টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ইকবাল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে সিলেটের সবগুলো সড়কের প্রবেশমুখে অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।

ফলে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী কোনো ধরনের যানবাহন ছেড়ে যাচ্ছে না। সিলেটে প্রবেশ করতে পারছে না কোন যানবাহন।

শ্রমিকরা জানিয়েছেন, শনিবারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে রবিবার থেকে সারা দেশে অবরোধের ডাক দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে শ্রমিক নেতা হত্যার ঘটনায় মামলা, সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০