ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা মহামারীর মধ্যেও জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সিঙ্গাপুরে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীর মধ্যেও সিঙ্গাপুরের জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ১১০০টি ভোট কেন্দ্রে স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। সকাল ৮টায় ৬৫ বছরের এক সিনিয়র ভোটারের ভোট প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ।

১৯৫৯ সালে স্বাধীন হওয়ার পর থেকে একটি দলই সিঙ্গাপুর শাসন করছে এবং সেটি হল পিপল অ্যাকশন পার্টি। এবারও তারাই জিতবে বলে আশা করা হচ্ছে। সকালে সস্ত্রীক শহরের আলেকজান্ডার প্রাইমারী স্কুলে ভোট প্রদান করেন পিপল অ্যাকশন পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী লি হসিন লুং। পরে তিনি মিডিয়ার সাথেও কথা বলেন। তিনি বলেন, নতুন সরকারকে ৫ বছরের শাসনের সুযোগ দিতে করোনা মহামারীর মধ্যেও নির্বাচন করা হচ্ছে।

এবারের নির্বাচনে সিঙ্গাপুরের প্রায় ২৬ লাখ ৫০ হাজার নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর পর্যন্ত মোট ৩১ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানায় ইএলডি। এবারের নির্বাচনে সিঙ্গাপুরের মোট ৭ টি দল অংশগ্রহণ করছেন।

নির্বাচনের মাধ্যমে ৯৩টি আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন আজ। এ বছর নির্বাচনী প্রচারণার সময় ছিল ২ জুলাই থেকে ৯ জুলাই। করোনা সংক্রমণ এড়াতে কোনো মিছিল, শোভাযাত্রা হয়নি। প্রতিদিন টিভি মিডিয়ায় নির্বাচনী প্রচারণা করতে পার্টিগুলো সময় পেত ৩ থেকে ১৩ মিনিট মাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা মহামারীর মধ্যেও জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সিঙ্গাপুরে

আপডেট সময় ০৩:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০