ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে যে ‘কঠিন’ বার্তা দিলেন কিম জং উনের বোন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আমেরিকাকে কড়া বার্তা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী উপদেষ্টা ও তার বোন কিম ইয়ো-জং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার আর কোনও শীর্ষ বৈঠক করবে না। ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত তার দেশের এই অবস্থান পরিবর্ন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর আগে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন। এরপর তারা আরও দুইবার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে মতবিরোধের কারণে ২০১৯ সালের গোড়ার দিকে হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়।

চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, তার কাছে ‘উপকারী’ মনে হলে তিনি কিমের সঙ্গে ‘অবশ্যই’ আবার বৈঠকে বসবেন। পর্যবেক্ষকরা বলছেন, আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়লাভের সম্ভাবনা সৃষ্টিকারী যেকোনও বিষয়কে ট্রাম্প ‘উপকারী’ বলে মনে করেন।
কিন্তু কিম ইয়ো-জং আজ শুক্রবার সুস্পষ্ট ভাষায় বলেছেন, “এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আর কোনও আলোচনা নয়।”

তিনি আরও বলেন, এখন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধুমাত্র এক ব্যক্তির (ট্রাম্পের) স্বার্থ রক্ষা করবে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফর শেষ করার একদিন পর কিম জং-উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে যে ‘কঠিন’ বার্তা দিলেন কিম জং উনের বোন

আপডেট সময় ০৩:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০