ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

ফের ভারতের হাইওয়ে তৈরির কাজ বন্ধ করল নেপাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

কিছুদিন আগে ভারতের উত্তরখণ্ডের ধারাচুলা থেকে লিপুলেখ পর্যন্ত রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছিল নেপাল। তারপরই তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করে নেপাল সরকার। এর জেরে দু’দেশের মধ্যে এখনও উত্তেজনা চলছে। তারমধ্যেই ফের বিহারের সীতামারি জেলার নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের একটি হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল নেপাল। বিষয়টি নিয়ে ফের উত্তেজনা বৃদ্ধি শুরু হয়েছে দিল্লি ও কাঠমন্ডুর মধ্যে।

সীতামারি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিহারের ৬৩১ কিলোমিটার এলাকাজুড়ে নেপালের সীমান্ত রয়েছে। এতদিন ধরে এই সংলগ্ন এলাকায় রাস্তা সারাইয়ের কাজ করছে বিহার সরকার। তাতে কোনওদিনই কোনও অসুবিধা হয়নি। কিন্তু কিছুদিন ধরেই বিহারের সরকারের বিভিন্ন সংস্কারমূলক কাজে বাধা দিচ্ছে নেপালের সরকার।
কিছুদিন আগে পূর্ব চম্পারণ জেলার নেপাল সীমান্তের কাছে থাকা লালবকেয়া নদীর উপর একটি বাঁধ তৈরির কাজে বাধা দিয়েছিল তারা। তারপর সীতামারির এক বাসিন্দাকে সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে মারে নেপালের সীমান্তরক্ষীরা। এবার বিহারের উত্তরপ্রান্তে অবস্থিত রাম-সীতার স্মৃতি বিজাড়িত সীতামারি থেকে ভিট্টামোড় পর্যন্ত হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল তারা। ভারত নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে এই রাস্তা বানাচ্ছে বলে অভিযোগ কাঠমান্ডুর। যদিও সেই দাবি মিথ্যা বলে জানিয়েছেন ওই হাইওয়ে তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কর্মকর্তারা।

এ প্রসঙ্গে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, বিহারের সীতামারি জেলার উলটোদিকে রয়েছে নেপালের মাহোত্তারি জেলা। সেখানকার সুরসান্দ ব্লক এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে একটি হাইওয়ে তৈরির কাজ করছিল বিহার সরকার। কিন্তু গতকাল বুধবার তাতে বাধা দেয় নেপালের সীমান্তরক্ষীরা।
বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে সীতামারির জেলা পুলিশ ও সীমান্ত সুরক্ষা বল-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নেপালের অভিযোগ ছিল, ভারত নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে ওই হাইওয়ে বানাচ্ছে। যদিও তা ভিত্তিহীন বলে দাবি করা হয়। পরিস্থিতি পর্যালোচনা করার পর ঠিক হয়ে দু’দেশের তরফে ওই এলাকার সার্ভে করা হবে। তারপরই ফের শুরু হবে রাস্তা তৈরির কাজ। ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

ফের ভারতের হাইওয়ে তৈরির কাজ বন্ধ করল নেপাল

আপডেট সময় ১০:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০