ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রখ্যাত সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সেলিম চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। এরপর সোমবার হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর ওইদিনই আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।’

আক্রান্ত হওয়ার আগে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো বোধ করছি। সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে ফিরব বলে আশা করছি।’

নর্থ ইস্ট মেডিকেলের পরিচালক নাজমুল ইসলাম বলেন, ‘তিনি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত অংশে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’

সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শী। তবে এদেশে তার জনপ্রিয়তা মরমী সাধক হাছন রাজার গান গেয়েই। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন গুণী এই শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

আপডেট সময় ১১:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০