ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

জেএমবি পরিচয়ে পল্লী বিদ্যুৎ এজিএমের কাছে চাঁদা দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় জেএমবি পরিচয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর জোনাল ম্যানেজারের কাছে চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার এজিএম রুহুল আমীনকে কে বা কারা মোবাইল থেকে জেএমবি পরিচয়ে ফোন করে তাদের সদস্যদের থাকা-খাওয়ার খরচ বাবদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।

অভিযোগে আরও জানা যায়, এর আগের দিন-দুপুরে একই ফোন নম্বর থেকে একই কথা বলে ফোন করা হয়।

এ ব্যাপারে এজিএম রুহুল আমীন বাদী হয়ে মঙ্গলবার রাতে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সাঁথিয়া থানা ওসি আসাদুজ্জামান জানান, আমরা মোবাইল নম্বরটা শনাক্ত করে আসামিকে গ্রেফতার করার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জেএমবি পরিচয়ে পল্লী বিদ্যুৎ এজিএমের কাছে চাঁদা দাবি

আপডেট সময় ০৬:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০