ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সড়কের জন্য কোথাও যানজট হবে না: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক-মহাসড়কের কারণে ঈদযাত্রায় কোনো বিঘ্ন ঘটবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন ওবায়দুল কাদের। তিনি কথা বলেন যাত্রীদের সঙ্গে। যাত্রীদের নিয়ে বাসগুলো যেন নির্বিঘ্নে রাজধানী থেকে বের হয়ে যেতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যাত্রীদের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের হয়রানিমুক্ত রাখতে বাস টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থায় আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মহাসড়কগুলো যেসব স্থানে ক্ষতিগ্রস্ত ছিল, দিন-রাত কাজ করে সেসব স্থান মেরামত করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক-মহাসড়ক, আমাদের বন্যা দুর্গত এলাকায় কিছু প্রবলেম (সমস্যা) ছিল। সেটা কিন্তু দিন-রাত পরিশ্রম করে আমরা ঠিকঠাক করে ফেলেছি। এখন রাস্তা, সড়ক, মহাসড়ক, বাংলাদেশের সব জায়গা সচল আছে, যানবাহন চলাচলের উপযোগী আছে, ইউজেবল (ব্যবহারযোগ্য) আছে, পাসেবল (চলাচলযোগ্য) আছে।’

‘সড়কের জন্য কোথাও যানজট হবে না। এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। যদি এর মধ্যে বৃষ্টিও হয়, সড়ক সচল থাকবে। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কের জন্য কোথাও যানজট হবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭