ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বে যুবক নিহত, প্রতিপক্ষের বাড়ি লুট

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার প্রতিপক্ষের টেঁটার আঘাতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও প্রতিপক্ষের লোকজন বাড়িরে ফিরতে পারছেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার হত্যাকাণ্ডের পর চরবয়রা এলাকায় প্রথম দফায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

শনিবার লাশ দাফনের পর দ্বিতীয় দফার আবারও মিজান মোল্লা, জুয়েল মোল্লা, তমিজুল মোল্লা, সাদিকুল মোল্লা, রফিকুল মোল্লা ও মহিবুর মোল্লাসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে নিহতের পক্ষের লোকজন।

ফলে নারী-পুরুষ নির্বিশেষে অন্তত ২০টি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

মসজিদ কমিটির লোকজন জানায়, সম্প্রতি মসজিদের জন্য সরকারি অনুদান আসে। জাহিদ মোল্লা আগে ওই মসজিদের সভাপতি ছিলেন। পরে তিনি নিজের থেকেই অনেকটা দায়িত্ব থেকে তাকে গুটিয়ে নেন।

এছাড়া কমিটির অন্য সদস্যদের অভিযোগ জাহিদ মোল্লাকে সভাপতি করলে তিনি ঠিক মতো ইমামের টাকা পরিশোধ করতে চান না। ফলে ইমাম সাহেবের সংসারে টানাপোড়েন লেগে থাকে। ইমাম সাহেব মসজিদে থাকতে চাননা।

ফলে কমিটির লোকজন জাহিদ মোল্লাকে বাদ দিয়ে মিজান মোল্লাকে সভাপতি করার তার নাম প্রস্তাব করে।

নিহত তুহিন মোল্লার পিতা আকরাম মোল্লা (৭৫) জানান, তার ছেলে ওই পাশ্ববর্তী চরবয়রা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামজ শেষে সে শুনতে পায় চরপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদে তার বাবাকে অপমান করা হয়েছে।

এ খবর শুনে তুহিন মোল্লা ৪-৫ জন যুবকসহ ওই মসজিদের দিকে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে টেঁটাবিদ্ধা করে হত্যা করে। তিনি তার পুত্র শোকে কাতর। তিনি তার পুত্রের হত্যার বিচার চান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুই পক্ষেরই মামলা হয়েছে। ইতিমধ্যে আমরা দু’জনকে আটক করেছি। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বে যুবক নিহত, প্রতিপক্ষের বাড়ি লুট

আপডেট সময় ০৪:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০