ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

করোনায় আক্রান্ত শুনে ব্যবসায়ীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারের আশুলিয়ায় করোনা আক্রান্ত হওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে সুলতান আহমেদ নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। এঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার নিজ মালিকানাধীন বাড়ির কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুলতান মাহমুদ (৫৮) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ইলেকট্রিক পার্সের ব্যবসা করতেন।

মৃতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন ওই ব্যবসায়ী সুলতান মাহমৃদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করারও কথা ছিল তার। সবশেষ শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ আসে। এরপর আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে সকালেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি করোনা পজেটিভ হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দায়েরর পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

করোনায় আক্রান্ত শুনে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ১১:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০