ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা নিয়ে হাসি-তামাশার পর ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই আক্রান্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর করোনাভাইরাস ধরা পড়েছে। বলসোনারো সোমবার জানিয়েছিলেন যে তার জ্বর এসেছে এবং গায়ে ব্যাথা শুরু হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরেই বলে আসছিলেন যে করোনাভাইরাসে তেমন কোন ঝুঁকি নেই। এটা সামান্য ধরনের ফ্লু, এই ছিল তার যুক্তি।

তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গ-বিদ্রুপ করতেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানাচ্ছে, শুধু বলসোনারোই না তার ক’জন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্তের ঘটনায় সে দেশের সরকার যেভাবে এই মহামারি মোকাবেলার প্রচেষ্টা চালিয়েছে তা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হবে। করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা নিয়ে হাসি-তামাশার পর ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই আক্রান্ত

আপডেট সময় ১০:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০