ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

বিএনপি নেতার কাণ্ড; ফেসবুকে ভারতীয় নারীর সাথে প্রেম-বিয়ে-প্রতারণা, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশে দুটি বউ রয়েছে তার। তবুও ভারতীয় এক হিন্দু নারীর সাথে ফেসবুকে পরিচয়ে প্রেম করেন বরিশাল মহানগর বিএনপি’র সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার। তারপর ২০১৩ সালে ওই নারীকে বিয়ে করেন তিনি। বিয়ের পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে ওই নারীর নাম রাখা হয় মলি আহসান তালুকদার। প্রায় সাত বছর কলকাতায় সংসার শেষে গত বছরের ২২ নভেম্বর বাংলাদেশে আসেন মনিরুল। ওই সময়ের মধ্যে মনিরুল তার কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওই নারীর। এদিকে কলকাতায় ফিরে না যাওয়ায় স্বামীর খোঁজে ওই নারী বাংলাদেশে এসে জানতে পারেন মনিরুলের আরও ২টি বিয়ে রয়েছে।

সবশেষ তার দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন মনিরুল আহসান তালুকদার। সোমবার সকাল ১১টায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে কেরানীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কে বিয়ের ৭ বছর পর মনিরুল বাংলাদেশে এসে মামলার বাদী মলির কোন খবর রাখেনি। এ জন্য স্বামীর খোঁজ নিতে তিনবার বাংলাদেশে আসেন। সর্বশেষ ১৩ মার্চ বাংলাদেশে এসে অনেক খোঁজাখুঁজির পর স্বামী মনিরুলের সন্ধান পান তিনি। পরে ঠিকানানুযায়ী গিয়ে দেখতে পান সেখানে তার স্ত্রী-সন্তান রয়েছে। কিন্তু মলিকে দেখে মনিরুল অবাক হন এবং অস্বীকার করেন স্বামী-স্ত্রীর সম্পর্ক। ওই সময়ের মধ্যে মলির কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই মামলায় মনিরুলকে বনশ্রী থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এসআই জহিরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নেতার কাণ্ড; ফেসবুকে ভারতীয় নারীর সাথে প্রেম-বিয়ে-প্রতারণা, অতঃপর…

আপডেট সময় ১০:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০