ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনের সাথে উত্তেজনা; রাষ্ট্রপতির সাথে মোদির সাক্ষাৎ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতে করোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতি এবং পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্ত সংঘাতের আবহেই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালের দিকে রাইসিনা হিলসে (রাষ্ট্রপতি ভবন) যান মোদি। সেখানে রাষ্ট্রপতিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রী।

দুইজনের মধ্যে প্রায় আধাঘণ্টা বৈঠক হয়। সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের তরফে একটি ছবি ট্যুইট করা হয়। ট্যুইট বার্তায় বলা হয় ‘আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করে তাকে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
তবে ঠিক কোন কোন বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে তা অবশ্য রাইসিনা হিলসের তরফে কিছু জানানো হয়নি।

তবে সংশ্লিষ্ট মহলের অভিমত আপাতত জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত-চীন সীমান্ত দ্বন্দ্ব এবং করোনাভাইরাস পরিস্থিতি দিল্লির কাছে নি:সন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির সামনে বিস্তারিত তুলে ধরেছেন মোদি।

গত ১৫ জুন ভারত-চীন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর সীমান্ত বরাবর উত্তেজনার পারদ চড়তে থাকে। এরই মধ্যে শুক্রবার আচমকা লেহ পরিদর্শনে গিয়েছিলেন মোদি। সীমান্তে ভারতের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি গালওয়ান উপত্যকায় আহত সেনাজওয়ানদের সাথেও কথা বলেন তিনি। সেনার উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন মোদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের সাথে উত্তেজনা; রাষ্ট্রপতির সাথে মোদির সাক্ষাৎ

আপডেট সময় ১০:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০