ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন র‌্যাপার কেনি ওয়েস্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন র‌্যাপ সঙ্গীতশিল্পী কেনি ওয়েস্ট। শনিবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন। কেনি ওয়েস্ট রিয়েলিটি টিভি তারকা কিম কারদেশিয়ানের স্বামী।

টুইটারে নিজের অফিসিয়াল পেজে কেনি ওয়েস্ট বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি উপলব্ধি ও লক্ষ্যে একীভূত হতে হবে এবং আমাদের ভবিষ্যত গড়তে হবে। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছি।’

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে কেনি তার প্রার্থিতা নিয়ে কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি মনোনয়ন দাখিল করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এরই মধ্যে কেনির টুইটার পোস্টটি আড়াই লাখের বেশি রিটুইট এবং প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। ভোটের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কেনি ওয়েস্ট। এক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিযোগিতা হবে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন র‌্যাপার কেনি ওয়েস্ট

আপডেট সময় ০৬:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০