ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দ. কোরিয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা মহামারি মোকাবিলায় বাজেটে সহায়তা হিসেবে জুন মাসে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইউআরডি) এক চিঠিতে দক্ষিণ কোরিয়ার কাছে ৫ কোটি ডলার (প্রায় ৪৩০ কোটি টাকা) ঋণ চেয়েছিল বাংলাদেশ। ওই ঋণ দিতে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া।

আগস্ট মাসে এ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণচুক্তির কিছু নিয়মকানুন আছে, সেগুলো সম্পন্ন হলেই চুক্তি সই হবে।

ইআরডি সূত্র জানায়, সম্প্রতি করোনা মোকাবিলায় সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ঋণ চাওয়া হয়। তবে বাংলাদেশ চাইলে অন্য যে কোনো উন্নয়নমূলক কাজে ওই ঋণের অর্থ ব্যবহার করতে পারবে। দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘ইকোনোমি ডেভলপমেন্ট কো-অপারেশন ফার্ম’র (ইডিসিএফ) ‘ইডিসিএফ প্রোগ্রাম লোন ফর কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম অব বাংলাদেশ’-এর আওতায় এ ঋণ দেয়া হবে। নমনীয় এ ঋণের সুদ হার সবচেয়ে কম, ০.০১ শতাংশ।

এ ব্যাপারে ইআরডির উপ-সচিব (দক্ষিণ কোরিয়া) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আমরা দক্ষিণ কোরিয়ার কাছে ঋণ প্রস্তাব করেছিলাম। তারা রাজি হয়েছে। খুব শিগগরই চুক্তি সই হবে। শুধু করোনা মোকাবিলা নয়, বাংলাদেশ সরকার যে কোনো উন্নয়নমূলক কাজে এই ঋণ ব্যবহার করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দ. কোরিয়া

আপডেট সময় ০৭:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০