ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

শান্তি ও সমৃদ্ধি কামনায় সিন্ধু নদীতে পূজা দিলেন মোদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে উত্তপ্ত বিরাজ করছে। এর মধ্যেই শুক্রবার লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লাদাখে নিয়োজিত সেনাদের উদ্দেশে বক্তৃতা করার পর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় সিন্ধু নদীতে পূজা দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

শনিবার নরেন্দ্র মোদি তার ফেসবুক পেজে পূজা পালনের ছবি পোস্ট করে জানান, ‘গতকাল নিমুতে সিন্ধু পূজা করেছি। জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি প্রার্থনা করেছি।’
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লাদাখের গালওয়ানে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার কয়েক দিন পরেই মোদির একদিনের এ সফর। সফরের ফাঁকে নিমু এলাকায় সিন্ধু দর্শনে গিয়ে পূজা দেন মোদি।

জানা যায়, সিন্ধু নদীর পাড়ের ঐতিহাসিক সভ্যতার অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সিন্ধু দর্শন উৎসব হয়ে থাকে। তিন দিনের উৎসবে সিন্ধু নদীকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে স্বীকৃতি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

শান্তি ও সমৃদ্ধি কামনায় সিন্ধু নদীতে পূজা দিলেন মোদি

আপডেট সময় ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০