ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকে গ্রাহ্যই করছেন না ট্রাম্প, যাচ্ছেন মাউন্ট রাশমোরে!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে প্রায় পুরো বিশ্ব। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা।

দেশটিতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা। এখন পর্যযন্ত প্রাণঘাতী এই ভাইরাসে ১ লাখ ৩১ হাজরের বেশি মানুষ মারা গেছে।

প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে ৫০ হাজার। এরই মধ্যে ৪ জুলাই স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে প্রস্তুতির কোনও কমতি রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে নিয়ে মাউন্ট রাশমোরে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি।
স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে আগের রাতেই আকাশ ছেয়ে যাবে আতশবাজির আলোতে। সাক্ষী থাকবেন আনুমানিক সাড়ে ৭ হাজার মানুষ। স্বাভাবিক সময়ে এখানে একদিনে ২৮ থেকে ৩২ হাজার মানুষ ভিড় করেন।

রিপাবলিকান নেতা বলছেন, ‘যাদের ভয় করছে, তারা বাড়িতে থাকুন। কিন্তু যারা আসবে তাদের বিনামূল্যে মাস্ক দেওয়া হবে। তবে পরতেই হবে এমন নয়। পারস্পরিক দূরত্ব অবশ্য মানা হবে না।’

এ প্রশ্নের উত্তর জানতে চাইলে জানা যায় নর্থ ডাকোটায় সংক্রমিতের সংখ্যা তুলনায় কম, ৬ হাজার ৮৯৩ জন। মারা গিয়েছেন ৯৭ জন। কিন্তু মাউন্ট রাশমোরের অনুষ্ঠানে তো বিভিন্ন প্রদেশ থেকে অতিথিরা আসছেন, এই আশঙ্কার কোন জবাব নেই।

আজও হোয়াইট হাউসের করোনা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, ভাইরাসটি এমনভাবে তার মিউটেশন ঘটাচ্ছে যে তাকে নিয়ন্ত্রণ করতে নাজেহাল মার্কিনিরা। ট্রাম্প-ঘনিষ্ঠরাও এখন তার কথা না-শুনে মাস্ক পরছেন। সম্প্রতি ট্রাম্পের সমর্থনে ওকলাহোমায় ‘ব্ল্যাক ভয়েসেস ফর ট্রাম্প’ নামে সমাবেশ করেছিলেন রিপাবলিকান নেতা হারম্যান কেন। তিনি এখন করোনা নিয়ে হাসপাতালে। ট্রাম্পের প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাকে গ্রাহ্যই করছেন না ট্রাম্প, যাচ্ছেন মাউন্ট রাশমোরে!

আপডেট সময় ০১:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০