ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখানকার প্রতিটি কণা ভারতের, লাদাখে মোদী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে ভারতের। এমন পরিস্থিতির মধ্যেই লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (৩ জুলাই) ভোরে লাদাখে পৌঁছান মোদী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

সফরকালে সেনাদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাদের উদ্দেশে বলেন, আপনাদের সাহস অতুলনীয়। ভারত মাতার শত্রুরা আপনাদের ক্রোধ দেখেছে। আপনাদের বাহুদ্বয় পাহাড়ের মতো শক্তিশালী। আত্মবিশ্বাস, সংকল্প এবং বিশ্বাসে অটুট আপনারা।

তিনি বলেন, প্রতিটি ভারতীয়র মনে এই বিশ্বাস রয়েছে যে আপনারা সবাই এই জাতিকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে এবং সংরক্ষণ করতে পারবেন।

মোদী বলেন, আপনারা বারবার প্রমাণ করেছেন ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের প্রত্যেকের চেয়ে শক্তিশালী এবং উন্নত। লাদাখের প্রতিটি কোণ, প্রতিটি পাথর, ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমি আপনাদের এবং মাতৃভূমির জন্য জীবনদানকারী সব সৈনিককে নমস্কার জানাই।

গত ১৫ জুন লাদাখে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হয়। ভারত-চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে ৪৫ বছরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি সীমান্তে। চীনের সঙ্গে কোনোভাবেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনও সমাধান।

বরং ভারতে চীনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে চীনেও ভারতের বেশ কিছু সাইটে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। সংঘর্ষের পর থেকেই উভয় দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখানকার প্রতিটি কণা ভারতের, লাদাখে মোদী

আপডেট সময় ১১:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০