ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২

মন্ত্রিপরিষদসহ পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মন্ত্রিপরিষদসহ সদলবলে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরই মাঝে ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) সকালে এদুয়ার্দ ফিলিপ্পি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করে ওই পদত্যাগপত্র জমা দেন বলে প্রেসিডেন্ট কার্যালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে।

খবরে বলা হয়, সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ঠিক কী কারণে এদুয়ার্দ ফিলিপ্পি সরকার পদত্যাগ করেছে তা উল্লেখ করা হয়নি। কিন্তু সম্প্রতি করোনা পরিস্থিতিসহ আরও কিছু কারণে ফ্রান্সে নতুনভাবে বিভিন্ন পদক্ষেপ জোরদার করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই অংশ হিসেবে ফরাসি সরকার ও মন্ত্রিপরিষদে অদলবদল আসতে পারে, এমনটি আগে থেকেই মনে করা হচ্ছিল।

বিবিসির খবরে জানানো হয়, এরই মাঝে ম্যাক্রো নতুন সরকারকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে মধ্য-ডানপন্থী রাজনীতিক, বর্তমান মেয়র জ্যঁ কাস্তেক্সের নাম তুলেছেন। তবে নতুন সরকার আসার আগ পর্যন্ত এদুয়ার্দ ফিলিপ্পি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্টশাসিত ফ্রান্সে ৫ বছরের মেয়াদকালে সরকার বদলের ঘটনা নতুন কিছু নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মন্ত্রিপরিষদসহ পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০