ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্র নিয়ে ট্রুডোর বাসায় ঢোকার সময় সেনা সদস্য গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে অস্ত্রসহ এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর দিয়েছে।

কানাডা পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের বাসভবনের কাছাকাছি এলাকায় অস্ত্র নিয়ে অবৈধভাবে বাসায় প্রবেশ করেছিলেন সেনাবাহিনীর ওই সেনাসদস্য।

জানা যায়, গ্রেফতার ব্যক্তি এদিন ভোরে একটি গাড়ি ফটক ভেঙে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। গাড়িটি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন তিনি।

একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে পায়ে হেঁটে সরকারি বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। তবে কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে আটকে দেয় টহল পুলিশ।ওই ব্যক্তির উদ্দেশ্য অসৎ ছিল বলে মনে করছে পুলিশ।

ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদের সরকারি বাসভবনে ছিলেন না বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তদন্ত শেষে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ত্র নিয়ে ট্রুডোর বাসায় ঢোকার সময় সেনা সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০