ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা, ঝড়বৃষ্টিতে জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, পরীক্ষা বন্ধ অনেক প্রতিষ্ঠানে করাচির হাসপাতালে হঠাৎ ৮০ শিশু এইডসে আক্রান্ত ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

কোভিড-১৯ মোকাবেলায় ‘উজ্জ্বল সাফল্য’ অর্জনের দাবি কিমের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় উজ্জ্বল সাফল্য অর্জনের দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর মিটিংয়ে কিম জানান, তার দেশ সর্বনাশা ভাইরাসটির প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেছে।

উত্তর কোরিয়ার দাবি, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আগে অন্তত ৬ মাস আগেই সেদেশের সীমানা বন্ধ করে দেয়া হয় এবং কয়েক হাজার লোককে আইসোলেশনে রাখা হয়।

এর ফলে উত্তর কোরিয়ায় কোনো করোনা রোগী নেই। যদিও বিশ্লেষকেরা এই দাবির সঙ্গে একমত হতে পারেননি। তাদের ভাষ্য, করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে দেশটি।

বৃহস্পতিবারের ওই বৈঠকে করোনা মোকাবেলায় গত ছয়মাসে জারি করা জরুরি পরিস্থিতির নানা পদক্ষেপের বিশদ বর্ণনা দেন কিম জং উন।

দেশটির ক্ষমতাসীন পার্টির কেন্দ্রীয় কমিটির দূরদর্শী নেতৃত্বের কারণে ভাইরাসটি মোকাবেলায় সাফল্য এসেছে বলে উত্তর কোরিয়া নেতা জানান।

তিনি সবাইকে ভাইরাসটি শেষ না হওয়া পর‌্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ

কোভিড-১৯ মোকাবেলায় ‘উজ্জ্বল সাফল্য’ অর্জনের দাবি কিমের

আপডেট সময় ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০