ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

শোরের বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

নিহত ব্যক্তির নাম রিয়াজুল (৩১)। তিনি বেনাপোল বন্দর থানার ধাণ্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের ছেলে। নিহতের দেহে গুলির চিহ্ন রয়েছে বলে বিজিবি জানায়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যেদের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে নিহতের লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়।

ধান্যখোলা গ্রামের লোকজন সকালে মাঠে কাজ করতে গেলে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০১:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০