ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী নিখিলের সঙ্গে রথযাত্রায় নুসরাত জাহান

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেত্রী নুসরাত জাহানের কার্যক্রম শুধু বড় পর্দায় নয়। একজন সংসদ সদস্য হিসেবে অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন জননেত্রীও। এর বাইরে ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট ব্যবসায়ী নিখিল জৈনের স্ত্রীও। তাই স্বামীর সঙ্গেই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

এবার উল্টো রথযাত্রায় অংশ নিলেন অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। আর শুধু অংশই নিলেন না, রীতিমতো নিয়ম মেনে আরতিও করলেন। যথাবিধি রথের দড়ি টানলেন। সঙ্গে ছিলেন তার স্বামী নিখিল জৈন। নুসরাত আরও একবার বুঝিয়ে দিলেন, সকল ধর্মের মূলকথা ‘মানবতাই শ্রেষ্ঠ ধর্ম’।

একজন সংসদ সদস্য হিসেবে রথযাত্রা কর্তৃপক্ষের পক্ষ থেকেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী নুসরাত। আর সেই নিমন্ত্রণ রক্ষার্থেই স্বামী নিখিলকে নিয়ে পৌঁছে গেলেন রথযাত্রা অনুষ্ঠানে। রথযাত্রায় অংশ নেওয়ার সেই ছবি নুসরাত শেয়ারও করেছেন টুইটারে। সেই ছবিতেই তাকে দেখা গেল সবুজ রঙের সালোয়ার-কুর্তা পরে রীতি পালন করতে।

গতবছরও স্বামী নিখিল জৈনকে নিয়ে রথযাত্রায় অংশ নিয়েছিলেন নববধূ নুসরাত। তখন সদ্য বিয়ে সেরে তুরস্ক থেকে ফিরে শপথবাক্য পাঠ করেছেন পার্লামেন্টে। সেবারও নিয়ম মেনে রথযাত্রায় যাবতীয় রীতি পালন করেছিলেন তিনি। এর জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছিল তাকে। প্রশ্ন উঠেছিল, কেন মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু আচার পালন করছেন নুসরাত? তবে, সেসব কটাক্ষ বা আক্রমণাত্মক মন্তব্য কোনও কিছুতেই অভিনেত্রী কর্ণপাত করেননি। তিনি বরাবরই একটা কথা বলে এসেছেন, ‘সবার উপরে মানবতা’। তাই এবছরও টুইটারে ছবি শেয়ার করে সেই কথাই লিখেছেন ক্যাপশনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী নিখিলের সঙ্গে রথযাত্রায় নুসরাত জাহান

আপডেট সময় ১১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০