ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০ লাখ হংকংবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব ব্রিটেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সাবেক উপনিবেশ হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন পাস করায় চীনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। নতুন এ আইনের ফলে হংকংয়ের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে সমালোচনা উঠেছে। এরই মাঝে এ আইনের বিরুদ্ধে হংকংবাসী আন্দোলনে নেমেছে। এটি বর্তমানে চীনের আধা স্বায়ত্তশাসিত একটি অঞ্চল।

এ পরিস্থিতিতে নিজেদের সাবেক উপনিবেশ হংকংয়ের বিপর্যয়ের মুখে পড়া ৩০ লাখ পর্যন্ত অধিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিতর্কিত নিরাপত্তা আইন পাসের ঘটনায় চীনের তীব্র নিন্দা করে বরিস জনসন বলেন, নতুন এ আইনের মধ্য দিয়ে হংকংয়ের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। এতে করে যে হংকংবাসী আক্রান্ত হবেন যুক্তরাজ্য তাদের জন্য নতুন প্রস্তাব দিচ্ছে।

খবরে বলা হয়, এতে করে এরই মাঝে যুক্তরাজ্যের পাসপোর্টধারী সাড়ে ৩ লাখ ও এর বাইরে আরও ২৬ লাখ হংকংয়ের নাগরিক প্রথম ধাপে ৫ বছরের জন্য যুক্তরাজ্যে থাকার সুযোগ পাবেন। এরপর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্য সরকারের পরিকল্পনা অনুসারে, ব্রিটেনের পাসপোর্টধারী বিদেশি নাগরিক ও তাদের পরিজনদের ৫ বছরের জন্য যুক্তরাজ্যে বসবাসের অধিকার দেবে। এরপর তারা থাকতে চাইলে নাগরিকত্ত্বের জন্য আবেদন জানাতে পারবেন।

হংকংয়ে নিরাপত্তা আইন পাসের সমালোচনা করে বরিস জনসন বলেন, ১৯৮৫ সালে হংকং হস্তান্তরের ব্যাপারে চীনের সঙ্গে আমাদের চুক্তি হয়, এটি তার স্পষ্ট লঙ্ঘন। ওই চুক্তিতে হংকংয়ের জন্য যে সব স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়, এটি তার ব্যত্যয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩০ লাখ হংকংবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব ব্রিটেনের

আপডেট সময় ১২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০